[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে হাসান আলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর ছেলে।
বৃহস্পতিবার দিনগত রাতে নরসিংপুর-শ্রীপুর রাস্তায় দ্বীনেরটুক মাদরাসাগামী ব্রিজের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসান আলী স্থানীয় নরসিংপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দ্বীনেরটুক মাদরাসাগামী ব্রিজের কাছাকাছি এলে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
.png)
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিহতের বুকে, পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!