ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়ায় হত্যা মামলায় নারী ইউপি সদস্য গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ২৭ ডিসেম্বর ২০২৪
কালিয়ায় হত্যা মামলায় নারী ইউপি সদস্য গ্রেফতার
নারী ইউপি সদস্য মুসলিমা বেগম।

নড়াইলের কালিয়া উপজেলায় গৃহবধূ খাদিজা হত্যা মামলায় পেড়লী ইউনিয়নের নারী ইউপি সদস্য মুসলিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার চাঁচুড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুসলিমা বেগম পেড়লী গ্রামের গরু ব্যবসায়ী মঈনুল ফকিরের স্ত্রী।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম।

Advertisement

এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিহত খাদিজার বাবা বাদী হয়ে মুসলিমা বেগমসহ ৬ জনকে আসামি করে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, প্রতিবেশী জুবেল শিকদারের সঙ্গে পরকীয়ায় জড়ান খাদিজা। এ নিয়ে স্বামী রোমিও শিকদারের সঙ্গে কলহ চলছিল খাদিজার। গত রোববার (২২ ডিসেম্বর) দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল শিকদারের বাড়ি গিয়ে ওঠেন। সেখানে অবস্থানকালে পরদিন (সোমবার) জুবেলের বড় ভাই জাহিদুল শিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর) খাদিজা মারা যান।

কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, গৃহবধূ খাদিজা হত্যা মামলার আসামি পেড়লী ইউনিয়নের নারী ইউপি সদস্য মুসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!