শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন স্থানীয় হাজী বাড়ির নুর নবীর ছেলে।
স্থানীয়রা জানান, কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর তিনি এলাকার বাইরে ছিলেন। আজ সুজায়েতপুর জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সিএনজিযোগে এসে কবিরে বাম পায়ে প্রথমে গুলি করে। পরে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় তারা। তবে কে বা কারা, কেন হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
.png)
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, কবির হোসেন নামে এক যুবকের বাম পায়ে গুলি ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।