[ দেশজুড়ে ]
লোহাগড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
ফটো- সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় লোহাগড়া-লাহুড়িয়া সড়কের উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো.ইমানুর শেখ। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চণপুর গ্রামের মো.ফায়েক উদ্দিনের ছেলে। লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাহুড়িয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক লোহাগড়া-লাহুড়িয়া সড়কের বাতাসি বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল ট্রাকটি ওভারটেক করতে যায়। এতে মোটরসাইকেল চালক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!