ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ২৮ ডিসেম্বর ২০২৪
নড়াইলে ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা
ছবি: প্রতীকী

নড়াইলে এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। বাসনা মল্লিক নামে ঐ নারী নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে যশোর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসনা মল্লিক গত ২৪  ডিসেম্বর টিসিবির চাল বিতরণ করে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুল পাওনা টাকা দেওয়ার জন্য তাকে ডেকে নেন। পরে পূর্ব পরিকল্পিতভাবে রাজিবুল তার তিন সহযোগীকে (ফারুক, চঞ্চল, শফিক) সঙ্গে নিয়ে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে। ভুক্তভোগী নারী বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়।

Advertisement

সেখান থেকে বাড়িতে ফিরে ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। তবে তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতা বাড়লে পরদিন বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!