ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের  

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ২৮ ডিসেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের  
ছবিতে নিহত আবু হানিফ

ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কায় মো. আবু হানিফ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথার যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষক এবং দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের  মো. আমজাদ আলী মৃধার ছেলে।

Advertisement

জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন হানিফ। পরে হাইওয়ের পাশে গাছ বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে তার। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ট্রাকটি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!