[ দেশজুড়ে ]
মেহেরপুরে যিশু খ্রিস্টের ভাস্কর্য ভাঙচুর
ছবি: সংগৃহীত
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় যিশু খ্রিস্টের জন্ম দৃশ্যের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বুত্তরা। শুক্রবার রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের রতনপুর গ্রামের পিন্টু মণ্ডলের বাড়ির সামনে বানানো ওই ভাস্কর্য ভাঙচুর করা হয়।
এলাকাবাসী ও পিন্টু মন্ডলের ধারণা, রতনপুর গীর্জার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রশিকপুর গ্রামের ছেলেরা বাড়ি ফেরার পথে ওই ভাস্কর্য ভাঙচুর করতে পারে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুজিবনগর উপজেলা প্রশাসন ও মুজিবনগর থানার ওসি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!