[ দেশজুড়ে ]
ইত্তেফাকুল উলামার সীরাতুন্নবী (সা.) সম্মেলন
ইত্তেফাকুল উলামার সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ শহরের ঐতিহাসিক আঞ্জুমান ঈদগাহ ময়দানে ইত্তেফাকুল উলামা মোমেনশাহীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সম্মেলন উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জর্ডানের নাগরিক আবু ওবায়দা মোহাম্মদ ওমর খাজির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!