ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের  

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০, ২৯ ডিসেম্বর ২০২৪
বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের  
নিহত নেয়ামুল হক নাফিজ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নেয়ামুল হক নাফিজ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাফিন নামে আরো একজন।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ শিকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেয়ামুল হক নাফিজ পটুয়াখালী পৌর শহরের মুনসেফ পাড়া এলাকার অ্যাডভোকেট নাজমুল হকের একমাত্র ছেলে। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগের প্রথম বর্ষে ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে আসা বন্ধুদের সঙ্গে নিয়ে চা খেতে যান পায়রাকুঞ্জে যান নাফিজ। পায়রাকুঞ্জ থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে একটি কালো রঙের গাড়ির সঙ্গে নাফিজের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাইক আরোহী নাফিজ ও সাফিনকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিসকে মৃত ঘোষণা করেন এবং সাফিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!