ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৩, ২৯ ডিসেম্বর ২০২৪
নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
ফাইল ফটো

সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় ৪৫ ঘণ্টা কর্মবিরতির পর ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান পরিবহনের চাঁদপুর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক শ. আ. মাহফুজ উল আলম মোল্লা।

তিনি বলেন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি আশ্বাস দেন নিহতের ক্ষতিপূরণসহ মামলাটি ভালোভাবে তদন্তসহ নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হবে। আর এই আশ্বাসেই ধর্মঘট স্থগিত করেন নৌযান শ্রমিকরা।

Advertisement

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম জানান, আমরা কর্মবিরতি স্থগিত করেছি এবং কিছু আশ্বাস পেয়েছি। তা কতটা বাস্তবায়ন হচ্ছে সেদিকে নজর রাখব। এখন থেকে জাহাজ চলাচল এবং লোডিং-আনলোডিং চলবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!