ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ

শহিদ মিনারে যোগ দিচ্ছেন সিলেটের ৫ শতাধিক শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ২৯ ডিসেম্বর ২০২৪
শহিদ মিনারে যোগ দিচ্ছেন সিলেটের ৫ শতাধিক শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিতব্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসছেন ৫ শতাধিক শিক্ষার্থী।

সোমবার (৩০ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র নেতা দেলোয়ার হোসেন শিশির ও নাসিম আহমেদ (শাবিপ্রবি) এর নেতৃত্বে ৪-৫টি বাসযোগে আনুমানিক ৫ শতাধিক শিক্ষার্থী জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। 

এ ছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আসাদুল্লাহ আল গালিব বর্তমানে রংপুরে অবস্থান করছেন। তিনি সিলেটে না এসে সরাসরি ঢাকায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!