[ দেশজুড়ে ]
ফতুল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত এসএম ফাইয়াজ হাসান নিলয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশে তৈরি অত্যাধুনিক পিস্তলসহ এসএম ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়াস্থ বেবি বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এসএম ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর ছেলে। তবে বর্তমানে তারা সপরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগাজিন ও একটি পিস্তলসহ এসএম ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেফতার করা হয়। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে হলেও তারা জামতলা এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!