ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলনা পিস্তল নিয়ে ডাকাতির চেষ্টা, অতঃপর...

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৬, ৩০ ডিসেম্বর ২০২৪
খেলনা পিস্তল নিয়ে ডাকাতির চেষ্টা, অতঃপর...
সীতাকুণ্ড মডেল থানা- সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে খেলনা পিস্তল সঙ্গে নিয়ে ডাকাতির উদ্দেশে প্রাইভেটকারে ঘুরছিল একদল ডাকাত। তবে পুলিশের ধাওয়ায় ভেস্তে গেছে তাদের পরিকল্পনা। এ সময় চক্রটির একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মো. জাহেদ (২৭) নামের একজনকে আটক করা হয়। তিনি ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাইভেটকারে তল্লাশি করে ছুরি, খেলনা পিস্তল, রড ও লেজার লাইট উদ্ধার করে পুলিশ। আটক জাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা।

Advertisement

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বেড়েছে। এ কারণে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় মহাসড়কে বাড়ানো হয়েছে পুলিশের জনবল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল ডাকাত প্রাইভেটকার নিয়ে উপজেলার বাঁশবাডড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালায়।

তিনি আরো বলেন, ডাকাতদল পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে জাহেদ নামের এক ডাকাতকে আটক করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক জাহেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!