ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
আসামিকে আটকে রাখার অভিযোগ

বান্দরবানে জেলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আবেদন

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৮, ৩১ ডিসেম্বর ২০২৪
বান্দরবানে জেলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আবেদন
বান্দরবান জেলা কারাগার- সংগৃহীত ছবি

আদালতের আদেশ অমান্য করে জামিন পাওয়া আসামিকে জেল হাজতে আটকে রাখার অভিযোগে বান্দরবানের জেলার নাশির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে।

সোমবার বান্দরবানের চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। আসামি মো. সাইফুল্লাহর পক্ষে এ আবেদন করেন আইনজীবী শামসুল আলম।

তিনি জানান, আদালতের সন্তুষ্টি সাপেক্ষে গত ২৩ ডিসেম্বর জামিনে মুক্তি পান সাইফুল্লাহ। তবে সেই আদেশ অমান্য করে তাকে জেল হাজতে আটকে রাখা হয়। যা আদালত অবমাননার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।

Advertisement

এ ঘটনায় বান্দরবান জেলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আবেদন জানান ঐ আইনজীবী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!