ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনী সীমান্তে সাড়ে ৩৯ লাখ টাকার অবৈধ মালামাল উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ৩১ ডিসেম্বর ২০২৪
ফেনী সীমান্তে সাড়ে ৩৯ লাখ টাকার অবৈধ মালামাল উদ্ধার
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়,  ছাগলনাইয়া উপজেলার দেবপুর, যশপুর এবং মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট এবং ভারতীয় কম্বল উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৫৪ হাজার টাকা। উদ্ধার করা মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ভোরে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল মালামাল উদ্ধার করা হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!