ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেখা মিলছে না সূর্যের, ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৪, ১ জানুয়ারি ২০২৫
দেখা মিলছে না সূর্যের, ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা
ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর। ছবি: সংগৃহীত

দিনাজপুরে দিনে দেখা মিলছে না সূর্যের। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্ন আয়ের মানুষরা বেশি বিপাকে পড়েছেন। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।

বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ ও এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার ছিল। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!