ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত অবস্থায় নিখোঁজ, সেফটিক ট্যাংকে মিলল আদিবার দেহ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৬, ১ জানুয়ারি ২০২৫
ঘুমন্ত অবস্থায় নিখোঁজ, সেফটিক ট্যাংকে মিলল আদিবার দেহ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামের এক বাড়িতে বিছানায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয় সাত মাসের শিশু আদিবা। এ ঘটনার একদিন পর বাড়ির সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজ বাড়ির পেছনের সেফটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, সোমবার দুপুরে ঘরে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে শিশুটি নিখোঁজ হওয়ার দাবি করে শিশুর বাবা আমিনুর ইসলাম ও মা জান্নাতুল বেগমসহ শিশুটির দাদি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঘরের ভেতর ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা আদিবা নামে সাত মাসের শিশুটিকে খুঁজে পায় না তার দাদি আমেনা। পরে শিশুটির বাবা-মাসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে শিশু নিখোঁজের বিষয়টি সোমবার থানা পুলিশকে অবগত করে। পুলিশ সেদিনই ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাড়ির বিভিন্ন জায়গাসহ প্রতিবেশিদের খোঁজ করেও শিশুটিকে খুঁজে পায়নি। পরদিন মঙ্গলবার দুপুরে পুলিশ শিশুটির বাড়ির সেফটিক ট্যাংকে খুঁজতে গিয়ে শিশুটির মরদেহ খুঁজে পায়।

Advertisement

পুলিশ জানায়, পরিবারের লোকজনের অভিযোগ ওই বাড়িতে আগে থেকে প্রায় সময় বাড়ির বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটতো। পরে সোমবার শিশুটি হঠাৎ ঘর থেকে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার পুলিশ সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা, বাবা ও দাদিকে জিজ্ঞাসাবাদের মঙ্গলবার বিকেলে থানায় নেয় পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। এখনো জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। শিশুটিকে হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!