ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ১ জানুয়ারি ২০২৫
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বর্ণাঢ্য র‍্যালি
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত র‍্যালি -ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে কেন্দ্রীয় শহিদ মিনারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাস, সহ-সভাপতি তানভীর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হানিফসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি পূর্ববর্তী বক্তব্যে নেতারা বলেন, শিক্ষা ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে আজ। বিগত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা দিয়ে জেল-জরিমানসহ বিভিন্নভাবে হয়রানি করেছিল। আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট  সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।

সেই আন্দোলনের ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল ঐক্যবদ্ধভাবে সব আন্দোলন-সংগ্রাম মোকাবিলা করার জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!