[ দেশজুড়ে ]
পাটগ্রাম সীমান্তে ভারতের সোলার প্যানেল স্থাপনে বিজিবির বাধা
ফাইল ফটো
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় শূন্যরেখা বরাবর সোলার প্যানেল স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিবাদ ও বাধার মুখে বিএসএফ সদস্য ও নির্মাণশ্রমিকরা চলে যান।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে পাটগ্রাম উপজেলার ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন দহগ্রাম বিওপির বিপরীতে ৬ বিএসএফের অরুন ক্যাম্প কর্তৃক আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮/৫১ থেকে ৬০ গজ ভারতের অভ্যন্তরে নাকারাবাড়ী নামক স্থানে সোলার প্যানেল স্থাপন নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে সোলার প্যানেল বসানোর কাজে বাধা দেয়। বর্তমানে ঐ এলাকায় বিজিবি টহল জোরদার করেছে এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮/৫১ এর শূন্য লাইনে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!