ঘটনাটি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটের চটি এলাকার। স্থানীয়রা বলছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন। এলাকায় তিনি ‘পাগলি’ নামে পরিচিত।
স্থানীয়রা আরো বলেন, বুধবার বিকেলে রাস্তার পাশে ছটফট করতে দেখে লোকজন এলাকার চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বারকে খবর দেন। পরে তারা রাস্তা থেকে তুলে একটি বাড়িতে নিয়ে যান এবং বাচ্চা প্রসবের ব্যবস্থা করেন। কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।
.png)
এদিকে জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া বলেন, বিষয়টি নজরে আসার পর ওই প্রসূতির নিরাপদ সন্তানপ্রসব ও সু-চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।