ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৪, ৩ জানুয়ারি ২০২৫
আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ গয়ে গেছে। নদীর দুই প্রান্তে আটকে পড়েছে শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ফখরুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাজিরহাট ঘাট ছেড়ে যাওয়া ফেরি শাহ আলী ঘন কুয়াশায় কারণে মাঝ নদীতে আটকা পড়ে। মাঝ নদীতে আটকা পড়া ফেরি শাহ আলী ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছায়। এরপর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

ফখরুজ্জামান আরো জানান, সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা ব্যাপকভাবে বাড়তে থাকে। এর মধ্যেও গতি কমিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে ফেরি চালানো হচ্ছিল। কিন্তু সাড়ে ৯টার দিকে ছেড়ে যাওয়া শাহ আলী ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে কোনো পাশ থেকেই আর ফেরি ছাড়া হয়নি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!