ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সংস্কার-নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: এবি পার্টি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ৩ জানুয়ারি ২০২৫
সংস্কার-নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: এবি পার্টি
লক্ষ্মীপুরে গণসমাবেশে বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

সংস্কার ও নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, সংস্কারের কাজ সংস্কারের লোকেরা করবে, নির্বাচনের কাজ নির্বাচনের লোকেরা করবে। দুইটা কাজই আলাদা। তাই এই দুইটা কাজ নিয়ে ঝগড়া বন্ধ করে গরিব-মেহনতি, শ্রমিক-জনতা, নির্যাতিত মানুষের দিকেও খেয়াল রাখুন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা মাঠে এবি পার্টির জেলা কমিটির ব্যানারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

Advertisement

রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে মঞ্জু আরো বলেন, সংস্কার, নির্বাচন, খুনিদের গ্রেফতার এবং জনগণের সমস্যার সমাধান করতে হবে। আগামী এক বছরের মধ্যে সংবিধান সংশোধন করে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। এসময় আগামী ডিসেম্বর-জানুয়ারিতে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা এবি পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মশিউল আলম সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্যা টুটুল, যুক্তরাজ্য এবি পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!