ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২ দ্বৈত নাগরিক আটক

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৩, ৪ জানুয়ারি ২০২৫
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২ দ্বৈত নাগরিক আটক
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের দুজনই বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক।

শুক্রবার বিকেল ৪টায় পরমেশ্বরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩২/২-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর থানার কাজীপাড়া গ্রামের প্রবন রায় (২৮); তার ভারতীয় ঠিকানা- টুন্ডলা, কেচিঙ্গা, কালাহান্ডি, উড়িষ্যা, ভারত। রংপুর জেলার বদরগঞ্জ থানার এনামুল (৩৫); তার ভারতীয় ঠিকানা: জয়পুর সদর, রাজস্থান, ভারত। তারা গত পাঁচ বছর ধরে ভারত ও বাংলাদেশে আসা যাওয়া করছেন।

Advertisement

জানা গেছে, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আগমনের সময় দুইজন দ্বৈত নাগরিককের কাছেই শুল্ক/কর ফাঁকি দেওয়া বেশকিছু ভারতীয় পণ্য পাওয়া গেছে।

আটককৃতদেরকে দিনাজপুরের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বোচাগঞ্জ থানা মামলা নাম্বার-২, তারিখ ৩ জানুয়ারি ২০২৫ ইং।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!