শুক্রবার রাত ৯টায় মেঘনা নদী হয়ে নৌপথে ঢাকায় যাওয়ার সময় কালীপুর-ভৈরব পাওয়ার প্লান্ট এলাকায় বালু বোঝাই বাল্কহেড তল্লাশি করে নৌপুলিশ। বালুবোঝাই বাল্কহেডে ভারত থেকে চোরাইপথে আমদানিকৃত ১০০ বস্তা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও চাদর পাওয়া যায়। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৫ হাজার টাকা।
আটককৃত চোরাকারবারিরা হলেন- বরগুনা সদর উপজেলার ডালভাঙ্গা গ্রামের মো. রুবেল মিয়া (৩৭), রগুনা সদর উপজেলার চরগাছিয়া গ্রামের মো. মিজানুর রহমান (২২), সুনামগঞ্জ সদর উপজেলার বালিয়াকান্দির মো. কামাল মিয়া (২৫), সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম চরগাছিয়ার মো. জিহান মিয়া (১৮)।
.png)
গ্রেফতারকৃত চোরাকারবারিদের নামে কিশোরগঞ্জের ভৈরব নৌ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।