[ দেশজুড়ে ]
বরিশালে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
বরিশালে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় পুলিশ মিছিলে অংশগ্রহণকারী আবু নাইম চৌধুরী নামে এক ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে নগরীর হাতেম আলী কলেজের সামনে থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ওই মিছিলে নেতৃত্ব দেন হাতেম আলী কলেজে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিশাদ। এ সময় ছাত্রলীগ কর্মী অন্তর, আবু ছাইম চৌধুরী, সাকিব, খালিদ ও মাহিন উপস্থিত ছিলেন।
.png)
জানা যায়, ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে বরিশাল নগরীর করিম কুঠির এলাকায় মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে রাতে মিছিলে অংশগ্রহণকারী আবু নাইম চৌধুরীকে হাতেম আলী কলেজের সামনে থেকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!