ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭, ৫ জানুয়ারি ২০২৫
ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

শনিবার রাতে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি নৌঙর করে আছে। পাশাপাশি আরিচা-কাজিরহাট রুটের খান জাহান আলী নামের একটি ফেরিও মাঝ নদীতে নোঙর করা হয়েছে।

Advertisement

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হওয়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট ও রাত ১ টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে  ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানায়, দুর্ঘটনা এড়াতে  আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া  নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় দুটি নৌপথেই ফেরি চলাচল শুরু হবে।

 

 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!