ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ ঘণ্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ৫ জানুয়ারি ২০২৫
১০ ঘণ্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ১১টায় কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় দুই নৌরুটের মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি।

Advertisement

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে সকাল ১০টার দিকে আরিচা-কাজিরহাট ও ১১ টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

তিনি আরো জানান, দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। এ জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় ১২টি আর আরিচা-কাজিরহাটে পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!