[ দেশজুড়ে ]
ময়মনসিংহে বিদেশি তাবলীগ জামাত দলের আগমন
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহ জেলায় বিদেশি (ফ্রান্সের) জুবায়ের পন্থী তাবলীগ জামাত দলের আগমন ও অবস্থান করছেন। রোববার সকালে ঢাকার কাকরাইল মসজিদ হতে ময়মনসিংহ জেলায় আগমন পরবর্তী ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ জামে মসজিদে অবস্থান করছেন।
জানা গেছে, তাবলীগ জামাতের (জুবায়ের পন্থী) সাথী মাওলানা আনিসুর রহমানের জিম্মায় ৫ জন বিদেশি (ফ্রান্স) এবং ৫ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ১০ জনের একটি দল ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ জামে মসজিদে অবস্থান করছেন।
ফ্রান্সের নাগরিকদের পরিচিতি: মাহবুব (১৬), আনিস (১৭), ইয়াজিদ (১৬), হাসান (২৩) ও রদরিক (২১)।
.png)
উল্লেখ্য, ওই জামাতটি আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহ জেলায় অবস্থান করে জেলাধীন বিভিন্ন এলাকার মসজিদ-মাদরাসা ও পাড়া-মহল্লায় দীনি-দায়াতি কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা যায়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!