ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ৬৫০ বোতল মদসহ আটক ১

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ৫ জানুয়ারি ২০২৫
নালিতাবাড়ীতে ৬৫০ বোতল মদসহ আটক ১
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৫০ বোতল মদসহ ওয়াসিম নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

রোববার ভোর রাতে উপজেলার আন্ধারুপাড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওয়াসিম নালিতাবাড়ীর বারোমারি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আন্ধারুপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৫০ বোতল মদসহ ওয়াসিমকে আটক করা হয়।

Advertisement

তিনি আরো জাানান, আটককৃত ব্যক্তির নামে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!