[ দেশজুড়ে ]
নীলফামারী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে ওই জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে নীলফামারী সরকারি কলেজের ছাত্র সৈয়দ মেহেদী হাসান আশিককে আহ্বায়ক, নীলফামারী সরকারি কলেজের ছাত্র আলিফ সিদ্দিকী প্রান্তরকে সদস্য সচিব, রংপুর কারমাইকেল কলেজের ছাত্র সাবাব তানজিমকে মুখ্য সংগঠক এবং রংপুর সরকারি কলেজের ছাত্র মো. শাকিল প্রধানকে মুখপাত্র করা হয়েছে।
জানা যায়, গত ২০ ডিসেম্বর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হলেও বিতর্ক এড়াতে এতদিন গোপন রাখা হয়েছিল ওই কমিটি। তবে, কমিটি নিয়ে বড় ধরনের বিতর্ক না থাকলেও ছাত্র আন্দোলনের সঙ্গে সংযুক্ত থাকা অনেকের পদ-পদবি না পাওয়া এবং বর্তমান কমিটির কিছু সদস্যের কমিটিতে থাকার ব্যাপারে অনাগ্রহ রয়েছে বলে গুঞ্জন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!