[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিকে হুমকি
প্রতীকী ছবি
খাগড়াছড়ি পার্বত্য জেলার বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মো. জাহিদ হাসানকে মেসেঞ্জার গ্রুপে হিমাদ্রি নামে এক ফেসবুক আইডি থেকে জাতীয় নাগরিক কমিটিতে নিজেকে অন্তর্ভুক্ত এবং প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে হুমকি প্রদান করা হয়েছে।
বিষয়টি ছাত্র প্রতিনিধি মো. জাহিদ হাসান ২০৩ পদাতিক ব্রিগেড, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অবগত করেছেন। জেলা পুলিশ সুপার বিষয়টি অবগত হয়ে ছাত্র প্রতিনিধি মো. জাহিদ হাসানকে দেখা করতে বলেছেন বলে জানা যায়।
হুমকি প্রদানকারী ব্যক্তির নাম বাদশাহ (২০)। তার পিতার আব্দুল মান্নান (পৌর যুবদলের আহ্বায়ক), সাং: শালবন, সদর, খাগড়াছড়ি।
.png)
খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের মাঝে সৃষ্ট গ্রুপিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে বলে তথ্যানুসন্ধানে জানা যায়।
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!