[ দেশজুড়ে ]
ঢাকার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৫০ নেতাকর্মী
ফাইল ফটো
প্রোক্লেমেশন অফ জুলাই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গাজীপুর মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে ৩৫০ নেতাকর্মী ঢাকার জাতীয় কেন্দ্রীয় শহিদ মিনারে যোগ দিচ্ছেন।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে ১৪-১৫ টি বাসযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকায় আসবেন বলে জানা গেছে।
সংগঠনের গাজীপুর জেলা কমিটির সদস্য এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বশির আহমেদ অপুর নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকার জাতীয় কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা যায়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!