বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
যাদের বিও হিসাব স্থগিত করা হয়েছে, তারা হলেন— গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ, তার স্ত্রী তাহমিনা রহমান লাভলি, মেয়ে আজমিরী রহমান স্বর্ণা ও আজমাইন রহমান অংকন এবং শেহরিন বিনতে হাশেম।
.png)
বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী, ঐ ব্যক্তিদের বিও হিসাব এবং ব্যবসায়িক হিসাবে সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।
লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে আসাদুর রহমান কিরণ, তাহমিনা রহমান লাভলি, আজমিরী রহমান স্বর্ণা, আজমাইন রহমান অংকন এবং শেহরিন বিনতে হাশেমের নাম, পিতা-মাতার নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে, সেগুলোর সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম ও হিসাব খোলার তারিখ থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঁচ দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।