মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ীর আমবাগ এলাকায় একসঙ্গে একাধিক মালিকানাধীন ৭০-৮০টি ঘর ছিল। সেখানে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ বসবাস করতেন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আসে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এ সময় দুই কলোনির ৫৭টি ঘরের মালামাল আগুনে পুড়ে যায়।
.png)
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।