ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্বিতীয় বি‌য়ে নি‌য়ে দ্বন্দ্ব, ঘুমন্ত স্ত্রীর গলা কেটে পালালেন নুর

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ৫ জানুয়ারি ২০২৫
দ্বিতীয় বি‌য়ে নি‌য়ে দ্বন্দ্ব, ঘুমন্ত স্ত্রীর গলা কেটে পালালেন নুর
ছবি: সংগৃহীত

পটুয়াখালী‌তে দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে দ্বন্দ্বের জেরে নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীকে গলা কে‌টে হত‌্যা ক‌রেছেন স্বামী নুর মোহাম্মদ হাওলাদার। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্য সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন‌্য হাসপাতল ম‌র্গে পাঠিয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দি‌কে জেলার ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রা‌মে এ ঘটনা ঘটে।

নিহত নুর জাহান বেগমের পুত্রবধূ রো‌জি আক্তার ও নুপুর আক্তার জানান, দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে অভিযুক্ত নুর মোহাম্মদ ও তার স্ত্রী নুর জাহান বেগমে ম‌ধ্যে বি‌রোধ চল‌ছিল। ঘটনার দিন রা‌তে নুর মোহাম্মদ দ্বি‌তীয় বিয়ে করার জন‌্য স্ত্রীকে তালাক দেওয়ার জন‌্য চাপ দেন। এ নি‌য়ে দু’জনের ম‌ধ্যে বেশ ঝগড়া হয়। প‌রে তাদের মধ‌্যস্থতায় নুর জাহানের কাছে ক্ষমা চান নুর মোহম্মদ। এরপর সবাই ঘু‌মি‌য়ে পড়লে রাত ৩টার দি‌কে স্ত্রীর গলা কেটে পা‌লি‌য়ে যান তিনি।

Advertisement

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ জানান, এ ঘটনায় নিহত নুরজাহানের স্বামী নূর মোহাম্মদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!