রোববার দুপুরে এলাকাবাসীর পক্ষে মুফতি মাহবুবুর রহমান এ লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, যে মেলা শুরু হতে যাচ্ছে- তাতে অসামাজিকতা, অশ্লীলতা ও মাদক কেনাবেচার আশঙ্কা রয়েছে। এটি এলাকাবাসী ও যুব সম্প্রদায়ের মাঝে ধর্মীয় অনুশাসনকেও প্রশ্নবিদ্ধ করবে। এই অবস্থায় এলাকায় শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের মেলা বন্ধ করে আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
.png)
উল্লেখ্য, মেলান্দহ মহিলা কলেজ সংলগ্ন খোলা মাঠে মেলান্দহ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্ভাব্য সদস্য লাদেনসহ কয়েকজন ছাত্রের উদ্যোগে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৬ দিনব্যাপী একটি মেলা (আনন্দ মেলা) স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করেন।