ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মহিবুল্লাহর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ৫ জানুয়ারি ২০২৫
মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মহিবুল্লাহর
ফাইল ফটো

বগুড়ার মোকামতলায় মাইক্রোবাসের ধাক্কায় মহিবুল্লাহ নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিবুল্লাহ মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামের মিজু আহমেদের ছেলে।

শিশুটির পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহিবুল্লাহ তার মা মরিয়মের সঙ্গে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় রংপুরগামী অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টায় সে মারা যায়।

Advertisement

মোকামতলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মিনার চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!