[ দেশজুড়ে ]
ঝিনাইগাতীতে মাদকসহ আটক ২
ঝিনাইগাতীতে মাদকসহ আটক ২।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে নগদ টাকা ও মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০৭ পিস ইয়াবা, ৩৬ বোতল ফেনসিডিল ও ১ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার দুপুরে ঝিনাইগাতী উপজেলা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার লুৎফর রহমানের ছেলে কায়েস আহম্মেদ (৫০) ও একই উপজেলার মৃত আজিজ মিয়ার ছেলে ইদ্রিস মিয়া (৪৫)।
জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এনএম নাহিয়ান ইসলাম ও মাদকদ্রব্য অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০৭ পিস ইয়াবা, ৩৬ বোতল ফেনসিডিল ও ১ লাখ ৫৫ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!