ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ৫ জানুয়ারি ২০২৫
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
প্রতীকী

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২১) নামে এক কলেজছাত্র মারা গেছেন। রোববার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের আঠারোদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের ছাত্র ছিলেন। এ ঘটনায় একই এলাকার পূর্বপাড়া গ্রামের হামীমের ছেলে শাহীনুর (২০) গুরুতর আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে দুই বন্ধু চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় বাড়ির সঙ্গেই টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান।

Advertisement

তারা আরো জানায়, এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহীনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর‍া হয়। তার ডান হাত ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!