ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে পিকআপভ্যান চাপায় প্রাণ গেল রিহানের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৫ জানুয়ারি ২০২৫
লক্ষ্মীপুরে পিকআপভ্যান চাপায় প্রাণ গেল রিহানের
ঘাতক পিকআপভ্যান -ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের লাহারকান্দিতে মাটিবাহী পিকআপভ্যানের চাপায় রিহান নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এলাকার হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রিহান চাঁদখালী এলাকার ভাঙ্গারি ক্রেতা রুবেলের ছেলে।

ঘাতক পিকআপের চালক মামুনকে ঘটনাস্থলে আটক করে স্থানীয়রা। পরে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। তিনি বাঙ্গাখাঁ ইউনিয়নের ছাগলছিড়া এলাকার আমির হোসেনের ছেলে।

Advertisement

জানা গেছে, পিকআপভ্যানটি জকসিন থেকে ভবেরহাটের দিকে মাটি বহন করতে যাচ্ছিল। চাঁদখালী এলাকায় হাওলাদার বাড়ির দোকানের সামনে রাস্তা পারাপারের সময় রিহানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, ঘাতক চালক ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!