[ দেশজুড়ে ]
আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকে ৪ ফেরি
ছবি: ডেইলি বাংলাদেশ
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে মাঝ নদীতে আটকে আছে চিত্রা, ধানসিঁড়ি, খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের চারটি ফেরি।
সোমবার সকাল ৬ টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!