ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে কেটেছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ৬ জানুয়ারি ২০২৫
পঞ্চগড়ে কেটেছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ ডিগ্রিতে
গত কয়েক দিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা

গত কয়েক দিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা। তাপমাত্রার পারদ ৯ ডিগ্রি থেকে ১২ ডিগ্রির ঘরে উঠেছে। কমেছে হিমেল হাওয়া, সঙ্গে কুয়াশার পরিমাণও কমেছে। তবে শীতের দাপট এখনো কমেনি। এ কারণে কনকনে শীতে বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষরা।

সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ৫-৬ কিলোমিটার। 

এদিকে, পঞ্চগড় সদরসহ আশপাশের উপজেলাগুলোতে গত কয়েক দিনের তুলনায় আজকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। রাতে ও সকালে উত্তর হিমালয় দিয়ে বয়ে আসা হিমেল বাতাসের কারণে ঠান্ডা অব্যাহত রয়েছে। এই কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রামগঞ্জের সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ।

Advertisement

এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনো সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

অপরদিকে, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। তাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।

গত কিছুদিন থেকেই এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ জেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে বেশি শীত পড়ে। এ সময়টায় তাপমাত্রা অনেক কম থাকে। এছাড়া সামনে দিনগুলোতে তাপমাত্রা কমতেও পারে।

সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এর ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় ৫ দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬ দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!