ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ৭ জানুয়ারি ২০২৫
রংপুরে ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রংপুরে ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা দক্ষিণ এর উদ্যোগে মিঠাপুকুরে মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা দক্ষিণের উদ্যোগে সংগঠনের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এক মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান মিঠাপুকুর উপজেলাস্থ মিঠাপুকুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা দক্ষিণ (মিঠাপুকুর, পীরগঞ্জ ও পীরগাছা) এর বিভিন্ন ইউনিট থেকে এক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কম্পন সাংস্কৃতিক সাহিত্য সংসদ ইসলামী সংগীত, নাটকসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আসাদুজ্জামান শিমুল, মিঠাপুকুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অনিক ইকবাল, মিঠাপুকুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রওনক আলম প্রমুখ।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!