[ দেশজুড়ে ]
সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের সীমান্তে চোরাচালানসহ মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি।
মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ এলাকায় সুনামগঞ্জ ২৮- বিজিবির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান, বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই আব্দুস সালাম, ডলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই,মদিনাতুল উলুম কাপনা মাদরাসার মুহতামিম মাওলানা রশিদ আহমেদসহ আরো অনেকে।
.png)
জনসচেতনতামূলক সভা শেষে বিজিবি কর্তৃপক্ষ সীমান্ত এলাকার হত দরিদ্র চারশ’ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!