যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সড়ক অবরোধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার উদ্যোগে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সমন্বয়ক মো. মারুফ হোসেন সুকর্ন গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এবং যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি শহরস্থ পালবাড়ি মোড়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, মূখ্য সংগঠক আল মামুন লিখন, যুগ্ম আহ্বায়ক সাইদ আহমেদ রিজভী, সংগঠক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
.png)
বক্তারা বলেন, বিগত ৩-৪ বছর আগে যশোর-খুলনা মহাসড়ক সংস্কার করা হলেও নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে মহাসড়ক ভেঙে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। মহাসড়কের এই বেহালদশার জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার জন্য বক্তারা শুধু গাড়িচালকদের দায়ী না করে প্রশাসনকেও দায়ী করেন। তারা অবিলম্বে যশোর-ঝিনাইদহ এবং যশোর-খুলনা মহাসড়ক সংস্কারের দাবি জানান। ৭ দিনের মধ্যে সংস্কারের উদ্যোগ না নিলে, সড়ক ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন।