মঙ্গলবার সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসনের বাস্তবায়নে ও আদর্শ বিতর্ক সংঘ (এমআইডিএস)-এর সহযোগিতায় সদর উপজেলার সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, ডিবেট মেধা বিকাশের অন্যতম মাধ্যম। একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। অন্যান্য খেলাধুলার পাশাপাশি ডিবেটের চর্চা প্রতিটি শিক্ষার্থীর করা উচিত বলে আমি মনে করি।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের যুগ্ম-মহাসচিব নাহিদুর রহমান দূর্জয়সহ চর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও বিভিন্ন অফিসের কর্মকর্তারা।