ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে বাণিজ্য উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ৭ জানুয়ারি ২০২৫
ফরিদপুরে বাণিজ্য উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি: ডেইলি বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট এবং জোবাইদা করিম জুট মিলস লিমিটেড পরিদর্শন করেছেন। 

পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাইপাস সড়কস্থ ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট আয়োজিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

Advertisement

এ সময় বক্তারা ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউটের সার্বিক উন্নয়ন, জমির সীমানা বৃদ্ধিকরণ, জমি অধিগ্রহণ, পাট এবং বস্ত্র এর ব্যবহার ও উন্নয়ন নিশ্চিতকরণসহ বিভিন্ন আলোচনা করেন।

দুপুর সোয়া ১টার দিকে বশির উদ্দিন ফরিদপুর জোবাইদা জুটমিল পরিদর্শন শেষে লাঞ্চ এবং নামাজ শেষে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!