ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ৭ জানুয়ারি ২০২৫
মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায় -ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের মোস্তফাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হোসেন শেরপুরের মন্টু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মালখানগর থেকে যাত্রী নিয়ে ইছাপুরা যাওয়ার পথে মোস্তফাগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে মারা যান তিনি। এ সময় অটোরিকশাটি উল্টে খাদে পড়ে গেলে ৩ যাত্রী আহত হন।

Advertisement

তারা হলেন- সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শহিদের ছেলে মোটরসাইকেলচালক বিল্লাল (১৭), ইজিবাইকের যাত্রী টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ (৩৫) ও মোস্তফাগঞ্জ এলাকার আবুল শেখের ছেলে আলমগীর (৪৫)।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!