এ সময় বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. মেহেদী হাসান, মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আব্দুর রাজ্জাকসহ নয়নের স্বজনেরা উপস্থিত ছিলেন।
নয়ন ওই ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে। পুলিশ মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
.png)
উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার লালবাগ থানা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন নয়ন। ঘটনার ৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনেরা তাড়াহুড়ো করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন।
সরকার পতনের পর পরিবারের পক্ষ থেকে ৯৭ জনকে আসামি করে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত নয়নের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।