[ দেশজুড়ে ]
মুক্তাগাছায় দোকান-কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ
মুক্তাগাছায় দোকান-কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দোকান-কর্মচারী ইউনিয়ন মুক্তাগাছার উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে একটি মিছিল প্রেসক্লাবের সামনে হতে শুরু হয়ে বড় মসজিদ প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ওই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের নেতৃত্বদেন মুক্তাগাছা শহরের দোকান-কর্মচারী ইউনিয়নের সভপতি মো. লোকমান আলী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রলয় দাসসহ মুক্তাগাছা পৌর মার্কেট ও শহরের অন্যান্য দোকানের মালিক ও কর্মচারীরা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!